মলয় দে নদীয়া :- আজ শনিবার বিকালে নদীয়ার হরিণঘাটা মোড়ে তৃণমূলের আয়োজনে এক যোগদান মেলায় নদীয়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ চঞ্চল দেবনাথ এর হাত থেকে দলীয় পতাকা নিয়ে যোগদান করেন ওই অঞ্চলের বেশকিছু বিজেপির কর্মী-সমর্থকেরা যার মধ্যে অনেকেই বুথ ভিত্তিক মহিলা এবং যুব সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতেন। নবাগত বিজেপি পরিত্যাগীদের মতে করোনা পরিস্থিতিতে মানুষের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীর দলীয় নির্দেশে কর্মীদের বিভিন্ন রকম কাজকর্ম তাদের ভালো লেগেছে, অন্যদিকে, বিধানসভা নির্বাচনের পর বিজেপি দলীয় কর্মীদের কোনভাবেই খোঁজখবর নেয়নি! বর্তমানে বেলাগাম পেট্রোল ডিজেল বৃদ্ধির কারণে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত! কোন হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের তাই দলের ত্যাগের সিদ্ধান্ত।
অন্যদিকে চঞ্চল বাবুর দাবি, বিজেপি এমন একটি দল সেখানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের থাকতে পারেন না, তাই আজ এই এলাকার 1000 মানুষ তৃণমূল পতাকা তলে ! আগামীতে আরো অনেকে যোগদানের জন্য যোগাযোগ করেছে আমার সাথে।

