নদীয়ার শান্তিপুরে জাতীয় কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে এলেন ভিপি সিং

 

মলয় দে নদীয়া:- শান্তি পুর কংগ্রেসের ঘাটি, মানুষ এবার কংগ্রেসকেই চাইছে, বিরোধী দের পায়ের তলার মাটি সরে গেছে,, প্রচারে বেরিয়ে এমনি বললেন শান্তি পুর বিধান সভার উপনির্বাচনের কংগ্রেসের প্রার্থী রাজু পাল।
রাজনৈতিক উত্তাপে উত্তপ্ত নদীয়ার শান্তি পুর শহর সহ শান্তি পুর বিধান সভা এলাকা।
হাতে গোনা আর মাত্র কয়েক দিন সময়,। দিন ভোট প্রচারে ব্যস্ত থাকছে সব রাজনৈতিক দলের প্রার্থীরা।
এবার শান্তি পুরের লড়াই চতুর্মুখি। কারন এবার তৃণমূল, বিজেপি, সিপিএমের সাথে সাথে কংগ্রেস ও প্রার্থী দিয়েছে।
আর এবারের কংগ্রেসের প্রার্থী শান্তি পুর শহর কংগ্রেসের সভাপতি রাজু পাল।
প্রতিদিনের ন্যায় এদিনও দলীয়,কর্মি সমর্থকদের নিয়ে প্রচারে বেরোন কংগ্রেসের প্রার্থী রাজু পাল, এদিনের প্রচারে উপস্থিত ছিলেন , জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক ভিপি সিং , জেলা কংগ্রেসের সভাপতি অসীম সাহা সহ অসংখ্য দলীয় কর্মি সমর্থক ও স্থানীয় নেতৃত্বরা।
গোটা শান্তিপুর বিধানসভা এলাকায় শান্তিপুর শহর ফুলিয়া এছাড়াও বিভিন্ন গ্রাম অঞ্চল জুড়ে চলে এদিনের প্রচার।
আর প্রচারে বেড়িয়ে সাংবাদিক দের মুখোমুখি হয়ে তাঁরা বলেন , শান্তিপুর মাটি কংগ্রেসের ঘাটি, মানুষ এবার কংগ্রেসকেই চাইছে, শাসকদের দের পায়ের তলার মাটি সরে গেছে,, তাই তাদের তারকা থেকে রাজ্যের মন্ত্রী আমলাদেরও রোজ আসতে হচ্ছে।
জয়ের বিষয়েও রাজু পাল যথেষ্ট আত্মবিশ্বাসী ও আশাবাদী বলেও জানান।
এই চতুর্মুখি লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তা এখন সময়ের অপেক্ষা।