নদীয়ার শান্তিপুরে উপনির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচারে এলেন বিজেপি মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল

 

মলয় দে নদীয়া:- বাংলাদেশের ঘটনাকে সামনে রেখেই নদীয়ার শান্তিপুরের উপনির্বাচনে প্রচারে এসে হিন্দু সনাতনী ভোট প্রার্থনা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার তিনি শান্তিপুরের দলীয় প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের হয়ে প্রচার করতে এসেছেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন,’ নিরঞ্জন বিশ্বাস শান্তিপুরের মানুষের ঘরের ছেলের মত। শান্তিপুরের থেকে শান্তিপুরের মানুষের জন্য কাজ করবেন। রাজ্যে আরো যে তিনটি জায়গায় উপনির্বাচন হচ্ছে, তারমধ্যে শান্তিপুরে আমরা জেতার ব্যাপারে সবথেকে বেশি আশাবাদী।’ বিধায়ক পদ থেকে সাংসদ জগন্নাথ সরকার পদত্যাগ করার জন্য যে অকাল নির্বাচনের মুখোমুখি হতে হয়েছে শান্তিপুরকে, তার জবাব দিতে গিয়ে অগ্নিমিত্রা পাল ভবানীপুরের প্রসঙ্গ টানলেন। তিনি বললেন দিদি নন্দীগ্রামে হেরে যাওয়ার পর ভবানীপুর আসন থেকে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দিলেন তাই সেখানে নির্বাচন হচ্ছে।সেক্ষেত্রে কেউ এই ধরনের কথা বলছেন না।’ বাংলাদেশের ধর্মীয় হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী কোন মন্তব্য এখনো পর্যন্ত না করার প্রসঙ্গ তুলে ধরে অগ্নিমিত্রা পাল বলেন,’ আশাকরছি শান্তিপুরের হিন্দু সনাতন ধর্মের মানুষ আমাদেরই ভোট দেবেন।’