মলয় দে নদিয়া :- শান্তিপুর হাটখোলা পাড়া ও রথ তলা পাড়া নিকটস্থ শান্তিপুর শহরের ঐতিহ্য পূর্ণ শতাব্দী প্রাচীন নেশন্যাল ক্লাবের ১৩৩ তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে শান্তিপুর নেশন্যাল ক্লাব কর্তৃপক্ষ কর্তৃক 3 রা সেপ্টেম্বর শুক্রবার সকাল 11 থেকে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবিরের অনুষ্ঠান । অন্যদিকে একই দিনে অর্থাৎ 3 রা সেপ্টেম্বর সন্ধ্যায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান । আবার এই বিশেষ দিনকে স্মরণে রাখতে 4 ঠা সেপ্টেম্বর শান্তিপুর ন্যাশনাল ক্লাবের প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে এক ভলিবল প্রতিযোগিতা । তবে আজ সর্বমোট 31জন রক্তদাতা এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছেন বলেই সূত্রের খবর । তবে ন্যাশনাল ক্লাব মানেই শান্তিপুরের ক্রীড়া মহলের এক অন্যতম প্রাণকেন্দ্র ।

