নদীয়ার শান্তিপুর উপনির্বাচনে সিপিআইএম প্রার্থীর হয়ে, দিনভোর পায়ে হেঁটেই ভোট প্রচার সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর

 

মলয় দে নদীয়া :- নদীয়া শান্তিপুরে ভোট প্রচারে, সিপিআইএম প্রার্থী সৌমেন মাহাতো হয়ে ভোট প্রচারে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, বিমান বসু, সৃজন ভট্টাচার্য শতরূপ ঘোষ, একে একে সকলেই পৌঁছেছেন , প্রচারের প্রায় অন্তিম লগ্নে আজ এসে পৌঁছেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য বিজ্ঞানী সুজন চক্রবর্তী। যাদবপুরের প্রাক্তন বিধায়ক সুজন বাবু
সকাল এগারোটা নাগাদ, পৌঁছে প্রথমেই তিনি সিপিআইএম দলীয় কার্যালয়ে কর্মী সমর্থকদের সাথে দেখা করেন এরপর, জোড়া কালি বটতলা থেকে শুরু করে শহরের এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর ওয়ার্ড পায়ে হেঁটেই দীর্ঘ পথ পথচলতি সাধারণ মানুষের মাঝে ভোট প্রচার করেন। এরপর দুপুরে এক ঘন্টা বিরতির পর আবার বিকেল তিনটে থেকে শহরের বাকি ওয়ার্ডগুলো প্রার্থীকে নিয়ে বিভিন্ন পাড়ায় পাড়ায় ভোট প্রচার করবেন বলে জানা গেছে।