নদীয়া শান্তিপুর বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের অনুপস্থিতিতে, ভোটাভুটি স্থগিত থাকলো আবারো

 

মলয় দে নদীয়া:- নদীয়া শান্তিপুর বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েত ভোটে তৃণমূলের সদস্যরা পৌঁছালেন না ভোটাভুটিতে, বিজেপির উপপ্রধান বিপ্লব প্রামানিক জানালেন, প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আজ উপস্থিত হলেন না তৃণমূলের পঞ্চায়েতে সদস্যরা, অথচ আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলাম। বিজেপির অন্য সদস্যদের দাবি পুলিশের প্রশ্রয়ে, তৃণমূল জামায়াত করে ওই পঞ্চায়েতের সামনে তাদের গাড়িতে ইট ছোড়ে। সকালের দিকে সংসদকে হেনস্থা করে, তৃণমূলের হাতে প্রভূত হয় বিজেপি জেলা সাধারণ সম্পাদক ,মন্ডল সভাপতি সহ আট জন গুরুত্বপূর্ণ বিজেপি কর্মী তারা এখন হাসপাতালে ভর্তি।
অন্যদিকে নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর তৃণমূল পঞ্চায়েত সদস্য অনুপস্থিতি প্রসঙ্গ এড়িয়ে, বলেন বিজেপি কি বলছ তাতে আমাদের কিছু এসে যায় না মানুষের চাহিদা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের ভোট ছিলো, আবারো থাকলো।
এ বিষয়ে বিডিও প্রণয় মুখোপাধ্যায় এই মুহূর্তে কিছু জানাতে পারবো না বলে জানান সাংবাদিকদের।