নদীয়া জেলা প্রশাসকের কাছে নেচে-গেয়ে 26 দফা দাবি নিয়ে ডেপুটেশন আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে

 

মলয় দে নদীয়া:- পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের পক্ষ থেকে 26 দফা দাবি দাবা নিয়ে মাননীয় জেলা প্রশাসকের কাছে ডেপুটেশন অনুষ্ঠিত করা হয় ,তার আগে কৃষ্ণনগর পোস্ট অফিসের মরে রাস্তার উপরে তারা এক অনুষ্ঠানের আয়োজন করে। যে অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায় মানুষ নাচ গান পরিবেশন করেন। স্বাধীনতার এত বছর পরেও আদিবাসীরা কেন এত পিছিয়ে, কেন তাদের সুযোগ সুবিধা কম, এখনো পর্যন্ত তাদের ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তা সম্পন্ন করা হয়নি। সবশেষে বলা যায় আদিবাসী সম্প্রদায় কে কার্যত পিছিয়ে রাখা হয়েছে বলেই দাবি। এরকম অনেক দাবি-দাওয়া নিয়ে তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন দেবেন এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাবে ভবিষ্যতে সরকার যেন সহানুভূতিশীল হয়ে তাদের পাশে থাকে এবং ভবিষ্যতে তাদের সম্প্রদায় যেন উন্নতি লাভ করতে পারে।