মলয় দে নদীয়া:- গয়েশপুর পৌর এলাকার যুবলি পার্ক সংলগ্ন রাস্তার বেহাল দশা,
এই রাস্তা দিয়ে প্রত্যাহ সকাল থেকে রাত পর্যন্ত বহু মানুষ যাতায়াত করে, কিন্তু রাস্তায় নেমে এসেছে ধস ! যখন তখন দূর্ঘটনার শিকার হতে পারে পথ চলতি মানুষ, এই রাস্তা দিয়ে যাতায়াত করে ছোট থেকে মাঝারি গাড়ি,
কিন্তু যে ভাবে রাস্তায় ধস নেমেছে যখন তখন বড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে,
এই বিষয়ে পুর প্রশাসক পর্ষদের চেয়ারপারসন সুরজিৎ সরকার কে জিজ্ঞেস করলে তিনি বলেন খোঁজ নিয়েছি এবং খুব দ্রুত রাস্তা মেরামত করা হবে।
কিন্তু প্রশ্ন, দূর্ঘটনার দুশ্চিন্তার মধ্যে দিয়েই পথচারীদের পার হতে হবে আর কতদিন?

