দেশে যেভাবে বাড়ছে ওমিক্রনের আক্রান্ত সংখ্যা

জলপাইগুড়ি সায়ন সেন :: দেশে যেভাবে বাড়ছে ওমিক্রনের আক্রান্ত সংখ্যা। তাতেও হুশ ফিরেছে না সাধারন মানুষের। দেশের বিভিন্ন প্রান্তে ওমিক্রনের দেখা মিলল পশ্চিমবঙ্গে এখনো অবধি তার দেখা মেলেনি। তবে সরকারের পক্ষ থেকে বারবার করে সতর্ক বার্তা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের মধ্যে। কিন্তু সতর্কবার্তা পৌঁছালেও । আমল নেই প্রশাসনের দেওয়া সতর্কবার্তা পদ্ধতি গুলির। সাধারণ মানুষ এমনভাবে ঘুরে বেড়াচ্ছে যে হয়তো করো না একেবারে বিদায় নিয়ে ফেলছে। এমনই ছবি ধরা পড়ছে সাতসকালে জলপাইগুড়ি শহরে। নেই কোনো সোশ্যাল ডিসটেন্স নেই মুখে মাস্ক। দিব্যি ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ।