মলয় দে নদীয়া:- রক্তদান মহৎ দান! এবারে নিজের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির এবং গাছের চারা মানুষকে তুলে দিয়ে বার্তা দিলেন হবিবপুর এর বাসিন্দা শুভঙ্কর পাল ।শুভঙ্কর এবছর 21 তম জন্মদিন পালন করল রক্তদান এবং গাছের চারা প্রদানের এর মধ্য দিয়ে শুভঙ্কর পাল জানায়,সে সমাজসেবামূলক কাজ করতে ভালবাসে যেহেতু করোনা মহামারী অবস্থায় মানুষের রক্ত সংকট দেখা যাচ্ছে সেই সংকট দূর করতে আমার ছোট্ট প্রয়াস । সে চায় তার মত যদি সকলে এরকম উদ্যোগ গ্রহণ করে তাহলে হয়তো মনুষ্য সমাজে আগামীতে থ্যালাসেমিয়া রোগীকে নতুন ভাবে বাঁচার দিশা দেখানো যাবে।

