মালদা:তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালনকে কেন্দ্র করে চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। মালদার বৈষ্ণবনগরের ফুটবল মাঠে ধরা পড়ল এই ছবি। পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস একই মাঠে ভিন্ন ভিন্ন ভাবে একই মাঠে পালন করলেন বৈষ্ণবনগরের বিধায়িকা চন্দনা সরকার ও ব্লক সভাপতি দুর্গেশ সরকার। এই ঘটনায় ফের দলের বিভাজন সামনে চলে এল। এদিন কালিয়াচক ৩ নং পঞ্চায়েত সমিতির বৈষ্ণবনগরের ফুটবল মাঠে দলের প্রতিষ্ঠা দিবস পালনের আয়োজন করেন বিধায়িকা চন্দনা সরকার। ওই একই মাঠে আলাদা করে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের আয়োজন করেন দলের ব্লক সভাপতি দুর্গেশ সরকার। পাশাপাশি দু’টি অনুষ্ঠান ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বিভাজন তৈরি হয়। তাদের অনুষ্ঠানে কর্মী সমর্থকদের উপস্থিতি বেশি ছিল বলে দুই পক্ষই দাবি করে। এমন ঘটনায় একে অপরের বিরুদ্ধে তোপ দেখেছেন তৃণমূল বিধায়িকা ও ব্লক সভাপতি।

