মলয় দে নদীয়া :-দুই প্রতিবেশীর মধ্যে মারামারির জেরে খুন হলেন একজন। তাদের মধ্যে আগে থেকেই জমি নিয়ে গন্ডগোল ছিল। নদীয়ার কালীগঞ্জ থানার সাবজোলা গ্রামে শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। মারা গিয়েছেন মিঠু আইচ।৪৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি ওই গ্রামেই। তার সঙ্গে দীর্ঘদিন ধরেই এই গ্রামের সুবল রাজোয়ারের সঙ্গে জমি নিয়ে গন্ডগোল ছিল। শনিবার দুপুরে মিঠু আইচ তার জমিতে চাষাবাদের কাজ করছিলেন। অভিযোগ,সেই সময় সুবল তার দলবল নিয়ে জমি দখল করতে যান। দুজনের মধ্যে চরম গন্ডগোল শুরু হয়। অভিযোগ, সুমন ও তার লোকজন মিঠু আইচের ওপরে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। যদিও চিৎকার-চেঁচামেচি জড়ো হয়ে যান এলাকার লোকজন। সুমন ও তার লোকজন পালিয়ে যান। মিঠু আইচকে বেথুয়া ডহরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

