কেন্দ্রীয় সরকার আরো ৪ মাস গরিব কল্যাণ যোজনার মেয়াদ বৃদ্ধিতে খুশি আমজনতা

 

মলয় দে নদীয়া:- অবশেষে নভেম্বর মাসের শেষে আবারো চার মাসের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলেই
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই সুখবর জানিয়েছেন। বুধবার এই মর্মে মন্ত্রিসভায় এই প্রস্তাব পাস করা হয়েছে বলে জানা যায় সূত্রের খবর অনুযায়ী। এই মেয়াদ বৃদ্ধির ফলে 2022 সালের মার্চ মাস পর্যন্ত বিনামূল্যে রেশন পেতে চলেছেন সকলেই। ।নভেম্বরে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল আর তার ফলেই দুশ্চিন্তায় ছিলেন দীর্ঘদিন লকডাউনে কর্মহীন হয়ে পড়া বহু পরিবার। করোনা মহামারী পরিস্থিতিতে দেশের মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে বিনামূল্যে রেশন দেওয়ার পরিকল্পনা ছিল কেন্দ্রীয় সরকারের। প্রাথমিকভাবে তিন মাসের জন্য রেশন দেওয়ার পরিকল্পনা থাকলেও ধাপে ধাপে মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্র। করোনা মহামারীর প্রকোপ এখনো সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়নি। এখনো বহু মানুষ কর্মহীন । তাই এই প্রকল্পর মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ছিল। একাধিক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে সেখানে। সমালোচকদের দাবি, সামনে বছরে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। সেই দিক বিবেচনা করে এই জনমুখী প্রকল্প বন্ধ করার পক্ষে সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র।
সেই দিক বিবেচনা করেই হোক বা দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করেই হোক, আপাতত আগামী চার মাসের জন্য মধ্যবিত্তকে বিনামূল্যে চাল এবং গম বিলি বন্ধ করছে না কেন্দ্র।