কুষ্ঠ রোগীদের অঙ্গহানি ঠেকাতে বিশেষ উদ্যোগ।

 

জলপাইগুড়ি সায়ন সেন ::

সোমবার জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কুষ্ঠ রোগীদের কি ভাবে আরো সুস্থ্য রাখা যায় সেই বিষয়ে একদিকে যেমন আলোচনা করা হয়, পাশাপাশি যে সমস্ত কুষ্ঠ রুগীরা রোগ টিকে অবহেলা করে নিজেদের তথা সমাজের বিপদ বাড়িয়ে তোলে তাদের ও সচেতন করা হয়, উদাহারন স্বরূপ একটি ঘটনার কথা উল্লেখ করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাক্তার গোয়া রাম নস্কর জানান, কুষ্ঠ রোগ থেকে বহু মানুষের অঙ্গহানি ঘটে, আমরা মুলত সেই বিষয়টি নিয়েই রুগীদের আরো সচেতন করার কাজ চালিয়ে যাচ্চি, যেমন কুষ্ঠ আক্রান্ত মানুষের চোখের পাতা বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, আমার সেই রুগীটিকে দ্রুত অপারেশন করে যাতে চোখটি সারাজীবনের জন্য বন্ধ না হয়ে যায় তার ব্যাবস্থা করছি,,,, (বাইট– ডাক্তার, গোয়া রাম নস্কর)

এদিনের অনুষ্ঠানে কুষ্ঠ আক্রান্ত রুগীদের হাতে আর্থিক সাহায্য ও তুলে দেওয়া হয় ,জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, অন্যান্য দের উপিস্থিত ছিলেন উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক ও এস ডি ডঃ সুশান্ত কুমার রায় সহ জেলা স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারীকেরা।