মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে ডোমপাড়া এলাকায় স্টুডেন্টস ইউনিয়ন এর পক্ষ থেকে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হলো। স্টুডেন্টস ইউনিয়ন এর সদস্যরা জানিয়েছেন দুর্গাপূজায় যে সমস্ত মানুষরা নিজেদের ইচ্ছেমতো জামা-কাপড় কিনতে পারে না সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে দুর্গা পুজোর আগে এই বস্ত্র বিতরণ কর্মসূচি নেয়া হয়েছে। প্রায় শতাধিক দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হলো এদিনের কর্মসূচি থেকে বলে স্টুডেন্টস ইউনিয়ন এর সদস্যরা জানিয়েছেন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে।

