করোনার প্রতিষেধকে বিশৃঙ্খলা রুখতে নয়া কৌশল শুরু করলো মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল

চাঁচল;- করোনার প্রতিষেধকে বিশৃঙ্খলা রুখতে নয়া কৌশল শুরু করলো মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল।
বৃহস্পতিবার ভোর ৫টা থেকে লাইনে থাকা উপভোক্তাদের হাতে দেওয়া হলো কূপণ। ।জেলা স্বাস্থ‍্য আধিকারিক শৈবাল মিত্রের নির্দেশে সুষ্ঠভাবে ভ‍্যাকসিন প্রক্রিয়া চলছে চাঁচলে।

জানা গিয়েছে দূরদূরান্ত থেকে বহু মানুষ করোনার প্রতিষেধক নিতে
কেউ সন্ধ্যে ছটা, আবার কেউ রাত্রি আটটা, আবার কেউ মধ্যরাত্রে লাইনে দাঁড়িয়ে পড়ছেন টিকা নেওয়ার জন্য। ভোর পাঁচটা হলে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে বিলি করা হচ্ছে কুপন। প্রতিদিন গড়ে ৩০০ করে কুপন বিলি করা হচ্ছে এবং পুরোটাই শান্তি-শৃঙ্খলা বজায় রেখে। কুপন বিধির পর সকাল ১১ টা থেকে শুরু হচ্ছে টিকা করন প্রক্রিয়া। সুষ্ঠু মতন টিকা নিচ্ছেন সাধারণ মানুষ। কোথাও পর্যাপ্ত নেই আবার কোথাও কুপন বেলি নিয়ে স্বজনপোষণের অভিযোগ তুলেছেন ভ্যাকসিন নিতে আসা মানুষজন। অনেকে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। কিন্তু চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতাল এ দেখা গেল অন্য চিত্র। সুষ্ঠু এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে হাসপাতালের ভিতর চলছে টিকাকরণ কর্মসূচি প্রথম এবং দ্বিতীয় এই দুটি ডোজের টিকাকরণ করানো হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের এখানে উদ্যোগে খুশি টিকা নিতে আসা মানুষজন।

চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার তৃদ্বীপ মাইতি জানান, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে টিকা প্রদান করা হচ্ছে। টিকাকরণ কেন্দ্রে এসে মানুষজন যাতে ঘোরাঘুরি না করে তার জন্য আমরা কুপনের ব্যবস্থা করেছি। প্রতিদিন ২৬০ থেকে ২৮০ টি করে কুপন দেওয়া হচ্ছে। মানুষজন খুব খুশি, সঠিকভাবে ভ্যাকসিন প্রক্রিয়া করতে কোন অসুবিধা হচ্ছে না। আগামীতে কুপনের সংখ্যা আরো বেশি পরিমাণে বাড়ানো হবে।