আসানসোল পৌরনিগমের উদ্যোগে রবীন্দ্রভবনে ভ্যাকসিন নিয়ে আশা কর্মীদের প্রশিক্ষণ শিবির

 

আসানসোল পৌরনিগমের উদ্যোগে ভ্যাকসিন নিয়ে আশা কর্মীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো।মঙ্গলবার এই প্রশিক্ষণ শিবিরে আসানসোল পৌরনিগমের 345 জন আশা কর্মী উপস্থিত ছিলেন।জানা গিয়েছে এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে আগামী পৌরনিগম এলাকায় ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা পূরনের উদ্যোগে নেওয়া হয়েছে।তাই আগামী দিনে আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষেরা ভ্যাকসিন নিয়েছেন কিনা সেই বিষয়ে খোঁজ নেবেন।তাই আগামী দিনে আসানসোল পৌরনিগমের 106 টি ওয়ার্ডে 100 শতাংশ পূরনের লক্ষ্যমাত্রা নিয়ে আশা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।এই প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক গাঙ্গুলী কি বলেছেন তা শুনুন