আজ সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ নতুন বছরের বার্ষিক ক্যালেন্ডার উদ্বোধন করা হল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগ ও ব্যবস্থাপনায়

জলপাইগুড়ি সায়ন সেন :: আজ সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ নতুন বছরের বার্ষিক ক্যালেন্ডার উদ্বোধন করা হল বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগ ও ব্যবস্থাপনায়।
ক্যালেন্ডার উদ্বোধন করলেন বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ও শুভাকাঙ্খী মাননীয় শ্রী মোহন বোস মহাশয়।
২০২১ এ সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের শততম বর্ষ চলছে। তাই ২০২২ নতুন বছরে বিদ্যালয়ের শতবর্ষ অতিক্রমে শুভেচ্ছা বার্তা সহ এই ক্যালেন্ডার আজ উদ্বোধন করা হল। এই ক্যালেন্ডার সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ে পাঠরত সকল ছাত্রের অভিভাবকের হাতে তুলে দেওয় হবে। সেই সাথে শহরের বিভিন্ন বিদ্যালয়ে ও বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন বিশিষ্ট জনকে উপহার হিসাবে প্রদান করা হবে বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজকের এই ক্যালেন্ডার উদ্বোধন ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দানবীর মুন্সী মহঃ সোনাউল্লা এর প্রতিকৃতি উন্মোচনে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং সোনাউল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।

আজকের এই অনুষ্ঠানে সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষ্যে আয়োজিত আগামী বিভিন্ন অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়।