আগরতলার রবীন্দ্রভবন চৌমুহুনী এলাকায় এক পথসভার আয়োজন

ত্রিপুরা,বিক্রম কর্মকার:-

আগামী ২৫শে নভেম্বর আসন্ন আগরতলা পৌর নিগমের নির্বাচনকে সামনে রেখে আগরতলার রবীন্দ্রভবন চৌমুহুনী এলাকায় এক পথসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিক সহ অন্যান্যরা।

এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা বলেন যে, বিজেপিকে আটকাতে সিপিএম পারবে না, বিজেপিকে আটকাতে কংগ্রেস পারবেনা, বিজেপিকে আটকাতে সিপিএমের হাত ধরলে সিপিএমকে ভোট দিলে ভোটটা নষ্ট হবে। তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ একমাত্র বিজেপি। ত্রিপুরার মানুষের প্রতিপক্ষ একমাত্র বিজেপি। আর বিজেপির বিরুদ্ধে সারা দেশজুড়ে যদি লড়াই কেউ করে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস,তার নাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুদীপ রাহা।

তিনি আরো বলেন যে, তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে গোটা ত্রিপুরার মাটিতে ত্রিপুরার মানুষকে পরিবর্তন আনতে হবে।গত ৩১শে অক্টোবর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করে বলেছিলেন, “যারা বদলাবে বদল চাই আমরা এই ত্রিপুরা মাটিতে পরিবর্তন চাই”। তৃণমূল কংগ্রেস সিপিএমের সন্ত্রাস চান না, বিজেপি যে ভয় দেখানো রাজনীতি করে সেই রাজনীতি তৃণমূল কংগ্রেস চায়না,আগামী দিনে তৃণমূল কংগ্রেস পৌর নিগম দখল করবার পরে যে উন্নয়ন তৃণমূল কংগ্রেসের কর্মীরা পাবেন সে উন্নয়ন বিজেপি কর্মীর বাড়িতে ও পৌঁছে দেওয়া হবে বলে জানান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা।ভিও।