জলপাইগুড়ি সায়ন সেন :: অল্পের জন্য বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেলো জলপাইগুড়ি যুব মঞ্চের কালী পূজোর প্যান্ডেল।
সোমবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ প্যান্ডেলের পিছনের দিকে থাকা ফ্ল্যাটের লোকেরা দেখতে পান প্যান্ডেলে পিছন দিকে আগুন লেগেছে। সাথে সাথে তারা দমকল দপ্তরে খবর দেন। ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। তারা এসে আগুন নিভিয়ে দেন।
দমকল সুত্রে জানা গেছে সর্ট সার্কিটের কারনে আগুন লেগেছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
গত ২৯ বছর ধরে জলপাইগুড়ি সোনাউল্লা স্কুলে শহরের অন্যতম বিগ বাজেটের কালী পূজো করে আসছে জলপাইগুড়ি যুব মঞ্চ। এই পূজো জলপাইগুড়ি পৌরসভার প্রাক্তন পৌরপিতা তথা তৃণমূল নেতা মোহন বোসের পূজো নামে পরিচিত।

