অবৈধ গাছ ভর্তি পিকআপ ভ্যান ধরা পড়লো কল্যানেশ্বরী পুলিশের হাতে

অবৈধ গাছ ভর্তি পিকআপ ভ্যান ধরা পড়লো কল্যানেশ্বরী পুলিশের হাতে

সালানপুর:-সালানপুর অঞ্চলে গাছ চুরি বা গাছ পাচার এর কাজ নতুন কিছু নয় প্রায় দিনই বিভিন্ন জঙ্গল থেকে গাছ কেঁটে চোরাই কাঠ নিয়ে বিক্রি করা হচ্ছে বিভিন্ন অবৈধ কাঠের মিলে ।
কিছু কিছু চুরি পুলিশ বা সাধারণ মানুষের চোখে পড়লেও বেশির ভাগ ক্ষেত্রে
পুলিশএর চোখে ধুলো দিয়ে এই জঙ্গলের কাঠ কেটে গাছ চোরেরা আরামে সিন্ডিকেট বানিয়ে অবৈধ গাছের ব্যাবসা করে চলে।
তবে গোপন সূত্রে খবর পেয়ে সালানপুর থানার কল্যানেশ্বরী ফাড়ির পুলিশ শুক্রবার বিকাল বেলায় দেন্দুয়া মোড় সংলগ্ন এলাকা থেকে কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহার নেতৃত্বে অভিযান চালিয়ে একটু গাছ ভর্তি পিকআপভ্যান (WB37C3296) সহ গাড়ির চালক হেমন্ত মাহাতোকে আটক করেন।পুলিশ সূত্র অনুসারে জানা যায় মহেশপুর এলাকার জঙ্গল থেকে কিছু গাছ কেঁটে পিকআপভ্যানে লোডিং করে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছিলো।ঠিক দেন্দুয়া মোড় আসতেই পুলিশ গাড়িটি আটক করে।জানা যায় এই গাড়ি সহ চোরাই গাছ গুলি স্থানীয় গাছ চোরাই মাফিয়া লালু এবং ছোটুর ছিলো।গোটা বিষয়টি নিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ।

কাজল মিত্র এর রিপোর্ট