জলপাইগুড়ি সায়ন সেন :: আজকে জলপাইগুড়ির অক্সিজেন দম্পতি লকডাউন এর সময় শুধু নয় বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করে থাকেন এবং দিন রাত 24 ঘণ্টা মানুষের পাশে থাকার চেষ্টা করেন। কোভিদ পরিস্থিতিতে যখন অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল সেই সময় একটিমাত্র অক্সিজেন সিলিন্ডার নিয়ে কোভিদ রোগীর প্রয়োজনে বাড়িতে গিয়েও অক্সিজেন দিয়েছিলেন শান্তুনু শর্মা ও ওনার স্ত্রী অনুস্মিতা শর্মা সে সময় থেকে জলপাইগুড়ি শহরে অক্সিজেন দম্পতি নামেই পরিচিত । বিভিন্ন সংস্থা বিভিন্ন জন তাদেরকে সংবর্ধনা দিয়েছিলেন
এবার শুধু জলপাইগুড়ি নয় বা পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরে কর্ণাটক রাজ্যের গুলবর্গা জেলায় উনার কাজে প্রশংসিত হয়ে উনাকে ডক্টর কিরণ জর্জ পুষ্পস্তবক ও মোমেন্টো দিয়ে দিয়ে সংবর্ধনা দেন।
এতে সান্তনু শর্মা জানান এতে ভীষণ খুশি এবং আনন্দিত বোধ করছি এবং আগামী দিনে আরো বেশি করে কাজ করার অনুপ্রেরণা পেয়েছি এই সংবর্ধনা পেয়ে।

