তৃণমূলে যোগদানের পর প্রথম আসানসোলে এলেন বাবুল সুপ্রিয়,ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে বাবুল সুপ্রিয়কে আসানসোলে স্বাগতম জানান জেলার তৃণমূল নেতৃত্বরা

তৃণমূলে যোগদানের পর প্রথম আসানসোলে এলেন বাবুল সুপ্রিয়,ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে বাবুল সুপ্রিয়কে আসানসোলে স্বাগতম জানান জেলার তৃণমূল নেতৃত্বরা

গত কয়েক মাস আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দান করেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। আর তৃণমূলে যোগদানের পর এই প্রথম আসানসোলে দলীয় সাংগঠনিক বৈঠক করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয়।বুধবার সন্ধ্যায় তিনি বারাবনির পাঁচগাছিয়ায় অবস্থিত তৃণমূলে র দলীয় কার্যালয়ে যোগ দেয় এক দলীয় বৈঠকে।আর তিনি ছাড়াও এদিনের এই দলীয় সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন আই এন টি টি ইউ সির জেলা সভা পতি অভিজিৎ ঘটক,জামুড়িয়া বিধায়ক হরেরাম সিং,
বারাবনির বিধায়ক তথা তৃণমূলের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি বিধান উপাধ্যায়,মহিলা জেলা সভা নেত্রী মিনতি হাজরা সহ তৃণমূলের একাধিক জেলা নেতৃত্বরা।এদিন আসানসোলের জুবলি মোড়ে তার কন ভয় এসে থামলে।গাড়ি থেকে নেমে তিনি মোটর সাই কেল চালিয়ে পাঁচগাছিয়া দলীয় কার্যালযয়ে এসে পৌঁছায় এবং স্বর্গীয় মানিক উপাধ্যায়ের বেদিতে মাল্য দান করেন।
পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, দিলীপ ঘোষের বিষয়ে আমি কিছু বলতে চাই না।উনি বাঙালির একটা বিনোদনের জায়গা।তাই ওনার মন্তব্য না শুনলে কোথাও যেন একটা কি ফাঁকা ফাঁকা রয়ে গেল। পাশা পাশি অগ্নিমিত্রা পলের মন্তব্যের বিষয়ে বলেন,বিজেপি রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস নিয়ে সরব হচ্ছে।আর ত্রিপু রাতে তারা একই কাজ করছে।কাউকে তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রাখছে।আবার কারোর মাথা ফাটিয়ে দিচ্ছে।তাই অগ্নিমিত্রার টুইটকে তিনি দায়িত্ব জ্ঞানহিনে র পরিচয় বলে মনে করেন বাবুল সুপ্রিয়