27 শে সেপ্টেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠন গুলির ডাকে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট

 

মলয় দে নদীয়া:- ২৭ শে সেপ্টেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক সংগঠন ও সিপিএমের ছাত্র যুব সংগঠন গুলির ডাকে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট পালিত হল। কৃষ্ণনগরে আজ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক সংগঠন গুলির ডাকে সকাল থেকেই কৃষ্ণনগরে পথ অবরোধ করে বাম সমর্থিত কর্মী-সমর্থকরা এবং বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ দেখান বাম নেতাকর্মীরা।।সকাল থেকে যেসকল গণ পরিবহণ চলছিল তাদের কে আটকে দেওয়া হয় এবং তার সাথে ছিল কিছু সরকারী বাস, ওই সরকারী বাস গুলো কে লাইনে যেতে দেওয়া হয় নি এবং বাম কর্মীরা ওই সরকারী বাসের সামনে তাদের দলীয় পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন । বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ চলে দীর্ঘক্ষন। শহরের প্রাণকেন্দ্রে চলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল। এদিন এই বিক্ষোভে সামিল ছিলেন কৃষ্ণনগর ট্রেড ইউনিয়নের সম্পাদক S.M সাধি। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানালেন আসুন শুনবো তার মুখ থেকে