2022 শিক্ষাবর্ষের প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পুস্তক বিতরণ শুরু

 

মলয় দে নদীয়া:- রাজ্য‌ সরকারের নির্দেশ মতো শান্তি পুর চক্রের উদ্দোগে ২০২২ শিক্ষাবর্ষের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে ব‌ই দেওয়া শুরু হলো আজ থেকে। কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় প্রথমে উচ্চ বিদ্যালয় দেবেন তাঁর পর প্রাথমিক বিদ্যালয় গুলি দেওয়া শুরু হবে ,মোট প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মিলিয়ে ১০৭ স্কুল রয়েছে তাদের অধীনে তবে দীর্ঘ বাইশ মাস পর স্কুল খোলার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। নবম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত বিদ্যালয় চালু রয়েছে। তবে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা আশাবাদী ২০২২ সালে সমস্ত শ্রেণি চালু হয়ে যাওয়ার।