নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
২০ বছরের ছাত্রীকে বিয়ে করলেন ৪২ বছরের শিক্ষক।
শিক্ষক ছাত্রীর বিয়ের মতো ঘটনা সমাজে নতুন নয়। ছাত্রীকে পড়াতে পড়াতেই কখন যে প্রেমের সম্পর্কে বাধা পড়ে গেছেন ছাত্রী শিক্ষক দুজনে এমন উদাহরণ প্রচুর।আর ভালোবাসায় বয়সের বাধা থোড়াই কেয়ার। ভালোবাসলে আর ভয় কিসের তাই তো কুড়ি বছরের ছাত্রীকে বিয়ে করবেন ৪২ বছরের শিক্ষক। ছাত্রীকে পড়াতে গিয়েই তার প্রেমের বন্ধনে বাঁধা পড়বেন শিক্ষক। অবশেষে শত বাধা অতিক্রম করে সেই সম্পর্ক গড়ালো বিয়েতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই বিয়ের মুহূর্তের দৃশ্য। ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুরে। কোচিং সেন্টারে পড়তে গিয়ে নাকি ওই শিক্ষকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন ছাত্রী। বছর ৪২ এর শিক্ষক সংগীত কুমারের কাছে ইংরেজি সাহিত্য পড়তেন ২০ বছরের শ্বেতা কুমারী। দুজনে একই এলাকার বাসিন্দা। কোচিং সেন্টারে ক্লাস চলাকালীন ইংরেজি সাহিত্যের সুবাদে কখন যে দুজনের মধ্যে এক প্রেমের সাহিত্য গড়ে উঠলো তা বুঝতে পারেননি দুজনের কেউ। ২২ বছরের বয়সের পার্থক্য বাধা হয়ে দাঁড়ায়নি সম্পর্কে। শিক্ষক সংগীত কুমার এর অবশ্য এটি দ্বিতীয় বিয়ে, আগেও একবার বিয়ে করেছিলেন কিন্তু প্রথম স্ত্রী মারা যায় আর তারপরেই তার জীবন জুড়ে আসেন শ্বেতা। মাথায় লাল ওড়না শাড়ি গয়না আর সাথে লাজুক লাজুক হাসি মাখা মুখ নিয়ে তার প্রিয় মানুষের সাথে সাত পাকে বাঁধা পড়লেন শ্বেতা কুমারী। ২২ বছরের বয়সের পার্থক্য দেখে অনেকেই অবশ্য তাদেরকে সোশ্যাল মিডিয়া ব্যঙ্গ বিদ্রুপ করেছেন আবার অনেকেই আশীর্বাদে এবং শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাদেরকে। ভালোবাসায় সত্যিই কি বয়স কোন বাধা হয়ে দাঁড়ায়, দুজন মানুষ প্রেমে পড়ে সুন্দর জীবন উপভোগ করবেন সেটাই তো বড় কথা।

