মলয় দে নদীয়া:- প্রায় বছর দেড়েক বাদে রাজ্যে খুলতে চলেছে স্কুল, কলেজ। ১৬ই নভেম্বর থেকে স্কুল খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত খুলছে স্কুল। অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইনেই পড়াশোনা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি পড়ুয়ারা। ইতিমধ্যেই করোনা বিধি মেনে স্কুল খুলতে তোড়জোর শুরু করে দিয়েছে স্কুল ও কলেজ কর্তৃপক্ষগুলি। এদিন দেখা গেলো নদিয়ার নবদ্বীপ আর সি বি সারস্বত মন্দির স্কুলে স্যানিটাইজ করা হচ্ছে ক্লাসরুমে। হচ্ছে স্কুল চত্বরে সাফাই। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্কুলের সমস্ত শিক্ষকসহ প্রধান শিক্ষক বিজন কুমার সাহা। আর সি বি সারস্বত মন্দির স্কুলের প্রধান শিক্ষক বিজন কুমার সাহা বলেন, আমাদের স্কুলে স্যানিটাইজেশন শুরু হয়ে গেছে। স্কুলের মাঠের জঞ্জাল পরিষ্কার করার কাজ চলছে জোড় কদমে। সরকারি নির্দেশ মেনেই একটি বেঞ্চে দুজন করে ছাত্র বসানো হবে। তিনি আরো বলেন, অবশ্যই ছাত্রদের স্কুলে মাস্ক পড়ে আসতে হবে।

