সাম্প্রদায়িকতা এড়িয়ে সম্প্রীতি ফেরাতে আরএসপি নদীয়া জেলা কমিটির শান্তি মিছিল

 

মলয় দে নদীয়া:- ধর্ম যার যার দেশ সবার এমনই উক্তি নিয়ে আরএসপি নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে এক মিছিল সংঘটিত করা হয় পোস্ট অফিসের মরে। তাদের উদ্দেশ্য মৌলবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পক্ষে। এদিন আরএসপি এর নদীয়া জেলা কমিটির সম্পাদক সন্তশ সরকার বলেন রাজ্য কমিটির নির্দেশে তারা পথে নেমেছে সন্ত্রাসের বিরুদ্ধে। তিনি আরো বলেন রাজ্যের তৃণমূল সরকার ও কেন্দ্রের বিজেপি সরকার তারা কোন না কোনভাবে এই সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে, শুধুমাত্র বেকারত্ব, জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি,এইসব সমস্যা থেকে মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য।