সরকারি নির্দেশ অমান্য করায় প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ নদীয়ার কৃষ্ণনগর কারমাইকেল বিদ্যালয়ে

 

মলয় দে নদীয়া :-নদীয়া কৃষ্ণনগর কারমাইকেল বালিকা বিদ্যালয়ে ছাত্রী বিক্ষোভ। দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের দাবি
টেস্ট পরীক্ষায় govt 50%এ করার কথা বললেও কৃষ্ণনগর লেডি কার মাইকেল উচ্চ বিদ্যালয় 100% এই পরীক্ষা নিচ্ছে। যদিও সরকার থেকে আগামী 13 তারিখ থেকে পরীক্ষার কথা বলেছে তবুও এই স্কুল 1 তারিখ থেকেই টেস্ট পরীক্ষা শুরু করছে।গত কাল অভিভাবকরা হেড মিস্ট্রেস কে সমস্ত কিছু জানিয়ে অভিযোগ করলেও হেড দিদিমণি নিজের অবস্থা তেই অনড়। কিন্তু হেড দিদিমনির সাথে কথা বলে জানা গেল পরীক্ষার ডেট আগে থেকে ফাইনাল ছিল । ঠিক পরীক্ষার আগের দিনই সরকারি নির্দেশিকা আসে ফিফটি পার্সেন্ট নম্বরে পরীক্ষা হবে এবং থার্টিফাস্ট ডিসেম্বর এর মধ্যে শেষ করতে হবে। সেই অবস্থায় দাঁড়িয়ে কোশ্চেন চেঞ্জ করার মত সময় তাদের কাছে ছিলনা বলেই জানান।গতকাল যখন প্রথম পরীক্ষা বসে তখন তিনি প্রত্যেকটি ক্লাসে গিয়ে সার্ভে করেন এবং তাতে মুষ্টিমেয় 5 থেকে 6 জন ছাত্রী ছাড়া প্রত্যেকেই বলেছেন কোনো অসুবিধা হচ্ছে না এবং ভালোভাবেই পরীক্ষা হচ্ছে। তবে আজকে কেন এই বিক্ষোভ এর পেছনে কি ছাত্রীরাই নাকি তাদের অভিবাবকরা নাকি রয়েছে আরো কোন অসৎ উদ্দেশ্য।
অভিবাবকদের আশঙ্কা করোনা পরিস্থিতিতে যদি আগামী দিন, উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা বন্ধ হয়ে যায় তাহলে এই নাম্বারেই চূড়ান্ত বল মূল্যায়ন পত্র তৈরি হবে। সেক্ষেত্রে এত অল্প সময়ের মধ্যে, এবং অনলাইনে খুব বেশি না হওয়ার কারণে তাদের সন্তানরা প্রস্তুত নয় এই মুহূর্তে।
অভিভাবকরাও ছাত্রীদের সাথে একমত হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করে। দীর্ঘ এক ঘন্টা বিদ্যালয়ের সামনে বিক্ষোভের ফলে পিছু হঠতে বাধ্য হয়, সিদ্ধান্ত নেন 50 নম্বরেই পরীক্ষা হবে তবে, বিক্ষোভ দেখানো প্রত্যেক ছাত্রীর মুখের মাস্ক খুলে জবানবন্দি নেন প্রধান শিক্ষিকা, আর এতেই অভিভাবকরা স্বাস্থ্য বিধি উপেক্ষা করার অভিযোগ তোলেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।