সম্মিলনী অনুষ্ঠানের অঙ্গ হিসাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো পুরাতন মালদা পৌরসভার কমিউনিটি হলে

মালদহ জেলাতৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আগামী 13 ই নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বিজয়া সম্মিলনী আর এই সম্মিলনী অনুষ্ঠানের অঙ্গ হিসাবে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো পুরাতন মালদা পৌরসভার কমিউনিটি হলে গত রবিবার বিকেল পাঁচটায় এই সভায় উপস্থিত ছিলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রহিম বক্স, পুরাতন মালদা পৌরসভার প্রশাসক বৈশিষ্ট্য ত্রিবেদী ,প্রাক্তন প্রশাসক কার্তিক ঘোষ,শহর তৃণমূল কংগ্রেসের নেতা প্রসেনজিৎ দাস এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা নরেন্দ্রনাথ তেওয়ারি সহ পুরাতন মালদার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব এবং পৌরসভার প্রশাসনিক সদস্যরা এই সভার মধ্যে দিয়ে বিজয়া সম্মিলনী বিশেষ আলোচনা করা হয় এবং তাঁতীপাড়া মাঠে অনুষ্ঠিত হবে এই সম্মিলনী অনুষ্ঠান তাই বিভিন্ন দিক খতিয়ে দেখে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত হয় তাই প্রত্যেকের বক্তব্য রাখা হয় এই সভার মাধ্যমে ছোট ছোট বিষয় থেকে শুরু করে সব রকম বিষয়ক যেমন বিশেষ করে পার্কিং জোন নিয়ে বিশেষ আলোচনা করা হয় সভার মধ্যে এই সভায় সম্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উপস্থিত থাকবেন তৃণমূলের একাধিক নেতাকর্মীরা সহ রাজ্য নেতৃত্ব জানান জেলা সভাপতি।