মলয় দে নদীয়া:- রানাঘাট পুর এলাকায় একশো শতাংশ ভ্যাকসিনেশনের লক্ষ্যে সোমবার থেকে রানাঘাটে শুরু হলো গণটিকাকরণ কর্মসূচি। রানাঘাট মহকুমা প্রশাসন ও রানাঘাট পৌরসভার যৌথ উদ্যোগে সোমবার পাঁচটি কেন্দ্র থেকে পাঁচ হাজার পুরনাগরিককে করোনা ভাইরাসের টিকাকরন করা হয়। এদিনের
গণটিকাকরন কেন্দ্র গুলি ছিল রানাঘাট পৌর সভার তটিনী অতিথি নিবাস, ইউসুফ স্কুল,রানাঘাট হ্যাপি ক্লাব,রানাঘাট সৃজা লজ ও রানাঘাট নাসরা স্কুল। তবে শেষ মুহূর্তে এই পাঁচটি ভেনুর চারটিতে স্বাস্থ্য দপ্তরের পোর্টালে ভ্যাকসিনের স্লট বুকিং কারীরা ভ্যাকসিন নিতে উপস্থিত হওয়ায় বিপত্তির সৃষ্টি হয়।তবে এরপর লোক বাড়িয়ে অবস্থা সামাল দেওয়া হয়। স্লট বুকিং কারীরা নদীয়া জেলার বিভিন্ন প্রান্থ থেকে আসে। হঠাৎ করে টিকা গ্রহীতার সংখ্যা বেড়ে টিকাকরণের গতি খানিকটা কমে যায়।তবে অবস্থা সামাল দিতে টিকাকরণ কেন্দ্রগুলি ঘুরে দেখেন রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার, ACMOH পুষ্পেন্দু ভট্টাচার্য, রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কোষলদেব বন্দ্যোপাধ্যায়।এরপর পরিকাঠামোগত শক্তি বাড়িয়ে অবস্থা সামাল দেওয়া হয়।

