মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের উপস্থিতিতে, করোনা যোদ্ধাদের সংবর্ধিত করা হলো নদীয়ার শান্তিপুরে

মলয় দে নদিয়া : সামাজিক সংস্থা শান্তিপুর পূর্ণিমা মিলনীর তত্ত্বাবধানে শান্তিপুর চাক ফেরা বাড়ির নাট মঞ্চে অনুষ্ঠিত হলো সাম্প্রতিক করোনা প্রেক্ষাপটে শান্তিপুর প্রশাসন , দমকল , হাসপাতাল ও ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংস্থাকে সেবা সন্মান প্রদান অনুষ্ঠান । উক্ত অনুষ্ঠানের প্রধান অথিতি বা মধ্যমণি হিসাবে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস , ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর পূজা মৈত্র এবং অন্যান্যরা । শান্তিপুর পূর্ণিমা মিলোনীর সদস্যরা প্রত্যেকেই উত্তরীয় , স্মারক ও পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা বার্তা প্রেরণ করার পর শান্তিপুর হসপিটাল , দমকলের মত সেবামূলক সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংস্থাকে সেবা সন্মান প্রদান করা হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে পশ্চিম বঙ্গ সরকারের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস কি জানালেন আমরা এক নজরে দেখে নেবো ।