মলয় দে নদিয়া : এক নজরে পায়ে পায়ে শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে র সি পি আই এম প্রার্থী প্রার্থী সৌমেন মাহাতোর ভোট প্রচার । সারা রাজ্যে প্রধান বিরোধী বিজেপি হলেও শান্তিপুরে উপনির্বাচনে রাজনৈতিক প্রেক্ষাপট একটু অন্যরকমের । এখানে সাধারন মানুষের মতে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ সি পি আই এম । পায়ে হেঁটেই গ্রাম থেকে শহর ও শহর থেকে গ্রামে ছুটে চলেছেন সৌমেন মাহাতো , আজ শান্তিপুর বাইগাছি মোড় থেকে শুরু করে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের সামনে দিয়ে আগমেশ্বরি তলার ভিতর দিয়ে মাতাল গড় হয়ে বেশ শান্তিপুর শহরের বেশ কিছু ওয়ার্ড পরিক্রমণ করলেন সৌমেন মাহাতো সাথে এস এফ আই এর রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য্য । পথ চলতি সাধারণ মানুষের কাছে আশীর্বাদ চাইলেন , কোনো কোনো পথ চারীরা আবেগের বশে তাকে জড়িয়ে ধরলেন , কেউ বাড়ির থেকে বাইরে বেরিয়ে এলেন , চললো করমর্দন এবং হাত জোড় করে সৌজন্য বিনিময় । তবে শান্তিপুর শান্তিপুরের রাজনৈতিক প্রেক্ষাপট বেশ কিছু বছর যাবৎ একটু ভিন্ন সুরে কথা বলে । ৩৪ বছরের বাম জামানা য় শান্তিপুর কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত ছিল , অন্যদিকে রাজ্য রাজনীতির পালাবদলের পর ২০১৬ সালে বাম কংগ্রেসের জোট এখানে জয় লাভ করেছিল , সেখান গুরুত্ব পূর্ণ ভূমিকা ছিল সি পি আই এম এর । পরবর্তী কালে বিগত বিধানসভা নির্বাচনে রাজ্যের বেশির ভাগ অঞ্চলে তৃণমূলের জয়ের ধারা অব্যাহত থাকলেও বিজেপি প্রার্থী হিসাবে জয়ী হন জগন্নাথ সরকার । যদিও উপ নির্বাচন মানে শাসক দলের কাজে এগিয়ে থেকে নির্বাচনের ময়দানে নামা , বিরোধীদের কাছে সম্পূর্ণ উল্টো । তবে খেলা হবে স্লোগানের কথা মনে করলে সি পি এম মার্জিত রুচি সম্মত ও পোড় খাওয়া দক্ষ রাজনীতিবিদ সৌমেন মাহাতো কে শান্তিপুরে উপনির্বাচনে প্রার্থী হয়ে বিরোধীদের দিকে পাল্লা ভারী হয়ে যাচ্ছে না তো ? বাম ভোট যেমন রামে গিয়েছিল , তেমনি রাম ভোট সমস্তটা বামে ফেরৎ আসছে না তো ? সমস্ত সংখ্যা লঘু ভোট শাসক দল পাবে তো ? সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে রেড ভলেন্টিয়ার্স দের কর্মকর্তা হয়ে সৌমেন মাহাতো মানুষের পাশে যেভাবে দাড়িয়ে ছিলেন খাদ্য খাবার ও অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে তার সাথে তৃণমূলের প্রার্থী ব্রজ কিশোর গোস্বামী র লড়াই একেবারেই জোর দার হতে চলেছে বলে চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার মোড়ে তর্কের তুফান উড়ছে । তবে সমস্ত প্রশ্নের উত্তর দেবে সময় । ।

