মলয় দে নদীয়া:- 86 শান্তিপুর বিধানসভার 114, 115 ,116, 117 এই চারটি বুথ নিয়ে শান্তিপুর কলেজে ব্যবস্থা হয়েছে শান্তিপুর শহরের তিন নম্বর ওয়ার্ড গোপালপুরের একটি বিরাট অংশের ভোট প্রদান কেন্দ্র। আগত ভোট কর্মীদের কাছ থেকে জানা যায় চারটি বুথেই 124 জন করে ভোটার আছে, যা অন্য বছরের তুলনায় যথেষ্ট বেশি। তবে নিরাপত্তারক্ষী এবং ভোট কর্মী সংখ্যা অনুযায়ী কোন অসুবিধা হবে না বলেই মনে করছেন তারা। রানাঘাট থেকে বাস ট্যাগিং করে শান্তিপুর কলেজে পৌঁছাতে বিকেল হয়েছিল তাদের। ঘটনাক্রমে তাদের সাথে দেখা হয়ে গেলো নির্বাচনী প্রধান অবজারভারের সাথে। তিনিও সমস্ত বিষয়গুলি ঘুরে খতিয়ে দেখলেন।

