ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকর মাইকোসিস বিষয়ে শান্তিপুর ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ ডক্টর পূজা মৈত্রের এক্সক্লুসিভ সাক্ষাৎকার

এই মুহূর্তে দেশ তথা রাজ্যেও করোনা সংক্রমনের হার অনেকটাই নিম্নমুখী। রাজ্যজুড়ে চলছে কার্যত লকডাউন। অনেক ক্ষেত্রেই শিথিল হয়েছে বিধি নিষেধ। কিন্তু নতুন করে স্বাস্থ্য বিভাগের কপালে ভাঁজ মিউকর মাইকোসিস এর কারণে। ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকর মাইকোসিস ব্যাধি রাজ্যের একাধিক ব্যক্তির প্রাণ কেড়ে নিয়েছে। নতুন করে এই রোগ যথেষ্ট চিন্তার কারণ হয়ে উঠেছে বিশেষজ্ঞ মহলের। এই বিশেষ ফাংগাল ডিজিজের বিষয়ে এক্সক্লুসিভ ইন্টারভিউ ডক্টর পূজা মৈত্রের।

তার বক্তব্যে বোঝা গেল আতঙ্ক নয় অনেক বেশি সতর্ক হতে হবে সাধারণ মানুষকে। এ প্রসঙ্গে বি এম ও এইচ ডক্টর পূজা মৈত্র আমাদের জানালেন মানুষকে অনেক বেশি হাইজিনিক হতে হবে। তিনি বলেন করোনা রোগীদের রীতিমতো নিয়মিতভাবে পর্যবেক্ষণে রাখছেন শান্তিপুর ব্লকের স্বাস্থ্য বিভাগ । এই বিশেষ রোগ সম্পর্কে তিনি জানান এটি করোনা আক্রান্ত রোগী ছাড়াও যে কোন মানুষের হতে পারে তার অসতর্কতা অপরিচ্ছন্নতার কারণে। ঠিকমতো সাবান স্যানিটাইজার ও নানান পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্যে দিয়েই এই রোগের প্রতিরোধ সম্ভব এমনটাই জানালেন ডক্টর পূজা মৈত্র।