মলয় দে নদীয়া:- কেন্দ্র রাজ্যের টানা-পোড়েনে আবারো বেহাল পূর্বের 34 নম্বর জাতীয় সড়ক যা বর্তমানে 12 নম্বর বলে পরিচিত। নদীয়া শান্তিপুর গোবিন্দপুর এলাকায় কৃষ্ণনগর যাওয়ার প্রথম লেভেল ক্রসিং এই রাস্তার উপর দিয়ে গেছে, আর সেই সংযোগস্থলে মাত্র কয়েক মিটারের পথ অত্যন্ত বিপদজনক অবস্থায় রয়েছে। অথচ শান্তিপুরের নির্বাচনী প্রচারে সব দলেরই জেলা রাজ্য স্তরের নেতৃত্ব পার হচ্ছেন এই পথ দিয়েই। নদীয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক সুদুর কলকাতা থেকে, উত্তরবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত বিস্তৃত । যাত্রী এবং পণ্য পৌঁছানোর এই পথই একমাত্র উপায়। অথচ লাগাতার বৃষ্টিতে খানাখন্দ জলে ভরে বিপদজনক হয়ে উঠেছে। বিগত দু বছরে দুটি প্রাণ গেছে এই এলাকায় সড়ক দুর্ঘটনায়, শীতকালে অত্যাধিক পরিমাণে ধুলো, বর্ষাকালে গাধা নিয়ে এলাকাবাসীরা বিক্ষোভ করেছে বেশ কয়েকবার, তবে তখন পাঁচশত কাঁচামালের সবজি আরও একটা বড় অংশের অসুবিধা ছিলো, নদীয়া জেলা পরিষদের পূর্ত দপ্তর এর পক্ষ থেকে সেটা মেরামতি করা হলেও, থমকে যায় লেভেল ক্রসিংয়ের কয়েক মিটার কাজ। কারণ হিসেবে জানা যায় লেভেল ক্রসিং টি ভারতীয় পূর্ব রেলের, আবারো এলাকাবাসীর রাস্তা এবং রেলপথ অবরোধের পর ঠিক করা হলেও, মাত্র এক বছরের মধ্যেই তা আবারও বিপদজনক হয়ে ওঠে । এলাকাবাসী এবং পথচারীদের দাবি, সব দলের প্রার্থী শান্তিপুরের ভূমিপুত্র তাদের কাছে বিক্ষোভ করে কাজ আদায় করতে হবে? ভোট প্রচারে আসা সকলকে সমস্যার কথা জানিয়েছেন তারা, অথচ সুস্পষ্ট উত্তর মেলেনি কারো কাছে।

