বিয়ে বাড়িতে অস্ত্র সহ ধৃত বিহারের এক যুবক

নাজিম আক্তার,হরিশ্চন্দ্রপুর,২ ডিসেম্বর:
বিয়ে বাড়িতে অস্ত্র সহ ধৃত বিহারের এক যুবক। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেরে পুলিশ সঞ্জয় রজক (৩৫) নামে এক যুবককে আটক করে।তল্লাশী চালিয়ে তার কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল উদ্ধার করে‌ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের বাড়ি বিহারের আমদাবাদ থানার রঘুনাথপুর গ্ৰামে।হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের মাখনা কুইলপাড়া গ্ৰামে একটি বিয়ে বাড়িতে এসেছিল ওই যুবক।সঙ্গে নিয়ে এসেছিলেন একটি সেভেন এম এম পিস্তল ও গুলি।৪ কিলোমিটার দূরে রয়েছে বাংলা-বিহার সীমান্ত এলাকা।অস্ত্র নিয়ে কেন বিয়ে বাড়িতে এসেছিলেন?এর পিছনে কি উদ্দেশ্য রয়েছে? তার তদন্ত শুরু করেছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছে।৫ দিনের জন্য হেপাজতে নিয়েছেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।