বিদ্যালয় খোলা হোক,তাই করোনাকে মারতেই নতুন অভিনব চিন্তা ভাবনা আনল কিছু কিশোরের দল

জলপাইগুড়ি সায়ন সেন :: বিদ্যালয় খোলা হোক।তাই করোনাকে মারতেই নতুন অভিনব চিন্তা ভাবনা আনল কিছু কিশোরের দল।বধ করল করুনাসুরকে।রবিবার রাতে জলপাইগুড়ি পানডা পাড়া নবীন সংঘ ক্লাবের কিছু ক্ষুদের দল এবার রাবণ বধ না করে তৈরি করল করুনাসুর।যা করোনার প্রতিরুপ।একে বধ করেই করোনা মরবে ।আর করোনা মরলেই খুলবে বিদ্যালয়।তাই অভিনব চিন্তা ভাব নিয়েই তৈরি করেছিল এই করুনাসুর বধ।যা দেখতে অনেক উৎসাহি মানুষ ই ভিড় করে পানডা পাড়া কালিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।