জলপাইগুড়ি সায়ন সেন :: কঠোর পরিশ্রম ,নেই পারিশ্রমিক ।তবুও বাবার সৃতি রক্ষা করতেই মূতি তৈরির কাজ করে চলেছেন মাস্টার ডিগ্রি লাভ করা জলপাইগুড়ির এক যুবক।নাম চঞ্চল পাল ।বাবা প্রয়াত খ্যাতনামা মৃৎশিল্পী নরেন পাল।বেশ কয়েক বছর আগে নরেন পাল মারা গিয়েছেন।তারপর থেকেই বাবার কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তার ই উচ্চ শিক্ষিত মাস্টার ডিগ্রি লাভ করা চঞ্চল পাল।সকাল দুপুর এখন দুর্গা প্রতিমা তৈরি তেই ব্যাস্ত সে।তার বাবা নরেন পাল শহরের একজন খ্যাতনামা মৃৎশিল্পী ছিলেন।তাই বাবার কাজকেই নিজের মুল পেশা হিসেবে বেছে নিয়েছেন।যদিওএই কাজকরতে পুরো ইচ্ছা নেই।তবুও বাবার সৃতি ও সংসারের দায়িত্ব নিতেই প্রতিমা গড়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।যদিও তার দূগা প্রতিমা গড়ার কাজ এখন শেষ মূহুর্ত্তের দিকে।তাই সারাদিন কয়েকটি অর্ডারের দূগা প্রতিমা তৈরি করে চলেছেন চঞ্চল বাবু।

