মালদা:বাংলাদেশের মন্দিরে হামলার ঘটনার প্রতিবাদ প্রবল বৃষ্টির মধ্যেও ধিক্কার মিছিল বিজেপির। আজ বিকেলে বিজেপির জেলা কার্যালয় শ্যামাপ্রসাদ ভবন থেকে একটি মিছিল সারা শহর পরিক্রমা করে। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, হবিবপুরের বিধায়ক জয়েল মুর্মু, পুরাতন মালদার বিধায়ক গোপালচন্দ্র সাহা, বিজেপি নেতা গৌড় চন্দ্র মন্ডল সহ বিজেপি নেতৃত্ব রা।এই বিষয়ে জেলা সভাপতি গোবিন্দ মন্ডল বলেন, বাংলাদেশে মন্দিরে হামলা করা হচ্ছে। প্রতিমা ভাঙচুর করা হচ্ছে। বাবা-মার সামনে মেয়েদের ধর্ষণ করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী ইসকনের এক সন্ন্যাসী সহ মোট ১২ জনকে খতম করেছে জিহাদিরা। এরই প্রতিবাদে আজ বিজেপির প্রায় দেড় হাজার কর্মী রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন।

