নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
প্রায় এক মিনিট ধরে সিপিআর দিয়ে অসুস্থ ব্যক্তিকে বাঁচিয়ে তুললেন আইএস অফিসার
প্রায় এক মিনিট ধরে অপরিচিত এক ব্যক্তিকে সিপিআর দিয়ে নতুন জীবন দিলেন চন্ডিগড় এর স্বাস্থ্য সচিব। তিনি যেন মানুষ রূপে ভগবান হয়ে ওই ব্যক্তির জীবন বাঁচিয়ে তুলেছেন। সম্প্রতি স্পেশাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে চণ্ডীগড়ের হেল্থ সেক্রেটারি আইএস অফিসার যশপাল গর্গ সিপিআরের মাধ্যমে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। জানা গেছে, একটি গুরুত্বপূর্ণ কাজে চন্ডিগড় ৪১ এর বাসিন্দা জনকলাল গিয়েছিলেন চন্ডিগড় হাউসিং বোর্ডের অফিসে সেখানে তিনি আজমকা অসুস্থ বোধ করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ ওই স্থানে এরপর ছুটে যান মিস্টার গর্গ। এক মিনিট ধরে সিপিআর দেওয়ার পর অবশেষে প্রাণ ফিরে পায় ওই ব্যক্তি। সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ পেতেই আইএএস অফিসারের ভুয়সী প্রশংসা করেছে নেটিজনেরা। সিপিআর দেওয়ার পরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই ব্যক্তি। দেখুন সেই ভিডিও।

