প্রসূতি যত্ন ও শিশু মৃত্যুর হার অনুযায়ী কেন্দ্রীয়স্তরে অ্যাসেসমেন্টে রানাঘাট মহকুমা হাসপাতাল শিরোপার তালিকায়

 

মলয় দে নদীয়া:- প্রসূতি ও শিশুমৃত্যুর হার কমাতে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে সারা দেশজুড়ে চলছে লক্ষ্য প্রজেক্ট এর কাজ। আর এই লক্ষ্য প্রোজেক্টের অ্যাসেসমেন্ট হয় গত জুলাই মাসের আট তারিখ। সেই সময় রানাঘাট মহকুমা হাসপাতালে অ্যাসেসমেন্ট হয় কেন্দ্রীয় স্তরে। সেই অ্যাসেসমেন্ট এ সাফল্যের সঙ্গে লক্ষ্য প্রজেক্ট এর সার্টিফিকেট অর্জন করে রানাঘাট মহাকুমা হাসপাতাল।লক্ষ্য প্রজেক্টের মূল উদ্দেশ্য মাতৃত্ব কালীন অবস্থায় প্রসূতি যেন ভালোভাবে থাকে এবং আনন্দের সঙ্গে সন্তান প্রসব করতে পারে। এই সমস্ত পরিকাঠামোগত দিক যেন 100% ঠিক থাকে। সেই লক্ষ্যেই প্রথমে
জেলাস্তরে,তারপরে রাজ্যস্তরে এবং পরবর্তীতে কেন্দ্রীয়স্তরে অ্যাসেসমেন্ট হয় রানাঘাট মহাকুমা হাসপাতালের।এই ক্ষেত্রে দেখা হয় প্রসূতি কক্ষ অপারেশন থিয়েটারের পরিবেশ ও পর্যাপ্ত পরিকাঠামো গত দিক ঠিকঠাক আছে কিনা।আর এই সমস্ত বিষয়ে সমস্ত দিকথেকে রানাঘাট মহকুমা হাসপাতাল সব দিক থেকে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়।গোটা দেশের মধ্যে লক্ষ্য প্রজেক্টে সার্টিফিকেট পায় রানাঘাট মহাকুমা হাসপাতাল।