মলয় দে নদীয়া:- সকাল থেকেই ব্যস্ত বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস। দলীয় কর্মীরা, এবং ছাত্র যুব মহিলা মোর্চা বিভিন্ন গণসংগঠন তারা নিজেদের মতন করে ঘুরছেন।তার কথায় 100% মানুষের কাছে পৌঁছে যাওয়া হয়ে গেছে,, তবুও দ্বিতীয়বারের জন্য নিজের এলাকা এবং অন্যান্য বস কিছু এলাকায় মহিলা মোর্চা সদস্যদের নিয়ে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে দেখা গেলো। তিনি বলেন এবারে প্রচারের ধরনটা একটু অন্য। ডল বাড়ি বাড়ি সংযোগ স্থাপনের উপরে গুরুত্ব দিয়েছে বেশি। অন্যান্য দলের প্রচার প্রসঙ্গে তিনি বলেন, গত বছরেও তারা অনেক আগে এবং আড়ম্বরপূর্ণ প্রচার চালালেও জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি। এবারেও শুধু সময়ের অপেক্ষা।

