জলপাইগুড়ি সায়ন সেন :: পুজোর মুখে হস্ত শিল্পী রা লাভবান হবে এটাই আশা করছেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন।।রাজ্যসরকারের উদ্যোগে শিল্পীদের স্বনির্ভর হবার লক্ষে উৎবোধন হলো হস্ত শিল্প মেলার।বৃহস্পতিবার ফিটা কেটে আনুষ্ঠানিকভাবে এর উৎবোধন হয়।।জেলা হস্তশিল্প দপ্তরে শুরু হলো জেলা ভিত্তিক এই হস্ত শিল্প মেলা।পশ্চিম বঙ সরকারের সহযোগিতায় এই মেলা ক্লাব রোডে অবস্থিত জেলা শিল্প দপ্তরে মেলার আয়োজন হয়েছে।জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে 214জন শিল্পী রা এখানে অংশগ্রহণ করেছিলেন।তাদের হাতের তৈরী রকমারি জিনিস নিয়ে এখনে শিল্পী রা এসেছিলেন। এইদিন মেলার উৎবোধন করেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন ঐষিনী কুমার রায়।রকমারী হাতের তৈরি জিনিসের পসরা সাজানো ছিল এখানে। ।বাশ থেকে কাঠের ,হাতের ব্যাগ থেকে, মূতি,সোপিস,একাধিক দরকারী জিনিস ও ঘর সাজানোর দ্রব এখানে রয়েছে।আজ থেকে আগামীকাল চলবে এই মেলা।উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের মহাব্যাবস্থাপক চন্দন পাল সহ অন্যান্য রা।

