পশ্চিমবঙ্গ জেলা পরিষদ কর্মচারী সমিতির পক্ষ থেকে নদিয়ার কৃষ্ণনগর জেলা পরিষদ ভবনে সম্বর্ধিত করা হলো সম্প্রতি দলের নির্দেশে নব নির্বাচিত বিভিন্ন পদাধিকারীদের

 

মলয় দে নদীয়া:- তৃণমূল মনোনীত পশ্চিমবঙ্গ জেলা পরিষদ কর্মচারী সমিতির পক্ষ থেকে সোমবার দুপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় নদীয়া জেলা পরিষদ সভা কক্ষে। সম্প্রতি দলীয় রাজ্য নেতৃত্বে নির্দেশে সাংগঠনিকভাবে নদীয়া উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলায় নেতৃত্বের রদবদল করেছে তৃণমূল কংগ্রেস। মূলত সেই কারণেই নব নির্বাচিত নদীয়াজেলা উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার যুব সভাপতি সহ অন্যান্য নেতৃত্বদের এই দিন আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হল পশ্চিমবঙ্গ জেলা পরিষদ কর্মচারী সমিতির পক্ষ থেকে। সপ্তাহের প্রথম দিন কর্ম দিবস উপলক্ষে এই দিনের সংবর্ধনা অনুষ্ঠানটি মূলত সরকারি নিয়মকে মান্যতা দিয়ে টিফিন টাইমের মধ্যে বেলা ১.৩০ মিনিটে শুরু হয়ে ২ ৩০ এর মধ্যে সমাপ্ত করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ করিমপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা নদীয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক বিমলেন্দু সিংহ রায় সহ অন্যান্য জেলা তৃণমূল নেতৃত্ব বৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ জেলা পরিষদ কর্মচারী সমিতির নদীয়া জেলার সভাপতি অতুল চন্দ্র হাওলাদার সহ সমিতির সম্পাদক অনুপ সেন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। যেকোনো পরিস্থিতিতে সরকারি কর্মচারী হিসেবে পশ্চিমবঙ্গ জেলা পরিষদ কর্মচারী সমিতির সদস্যরা সাধারণ মানুষের স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে বলে এই দিন জানান অনুপ বাবু। ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বার্থে সর্বদা তাদের পাশে থেকে কাজ করতে বদ্ধপরিকর থাকবে পশ্চিমবঙ্গ জেলা পরিষদ কর্মচারী সমিতির সদস্যরা বলবে দিন জানান অনুপ বাবু।