নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি স্থান থেকে ফ্লেক্স ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলতে তৎপর শান্তিপুর সমষ্টি উন্নয়ন অফিসের কর্মকর্তারা

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি স্থান থেকে ফ্লেক্স ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলতে তৎপর শান্তিপুর সমষ্টি উন্নয়ন অফিসের কর্মকর্তারা

মলয় দে নদীয়া:- নদীয়া শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের প্রচার অন্তিম লগ্নে, একদিকে যেমন প্রার্থীরা ব্যস্ত ভোট প্রচারে জেলা প্রশাসন নির্বাচন কমিশন ঠিক তেমনি ব্যস্ত বিভিন্ন নির্বাচনী বিধি কোথাও লঙ্ঘিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখার জন্য। আজ শান্তিপুর মতিগঞ্জ মোড় থেকে স্টেশন পর্যন্ত শহরের মূল রাস্তার দু’ধারে সরকারি ইলেকট্রিক্যাল টেলিফোন পোস্টে বাধা ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার নির্বাচন কমিশনের নির্দেশে খুলে দিলো, স্থানীয় ব্লক অফিসের কর্তৃপক্ষ। তারা জানান এই প্রক্রিয়া চলবে আগামী আরো দুদিন, বিভিন্ন ভোটকেন্দ্রের নির্ধারিত দুরত্বের মধ্যে দলীয় কোন প্রতীক চিহ্ন থাকলে তা সরিয়ে অথবা মুছে ফেলার জন্য জানানো হয়েছে প্রত্যেক দলকেই। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলেও যদি কোনো রাজনৈতিক দল তা গুরুত্ব না দিয়ে থাকেন তবে এভাবেই তারা প্রশাসনের উপস্থিতিতে সরিয়ে ফেলতে বাধ্য থাকবেন।