এক দিবসীয় ফুটবল খেলা অনুষ্ঠিত হলো নতুন পাড়া নবীন সঙ্গের মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শালকুমার হাট 1 নং অঞ্চলের যুব সহ-সভাপতি বাহারুল এর উদ্যোগে তথা 12/ 3 ও 4 নং বুথের পরিচালনায় ৮ টিমের এক ফুটবল খেলা। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন আলিপুরদুয়ার জেলার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে। মনোরঞ্জন দে আজকে ঐ মাঠে ফুটবল কিক দিয়ে খেলার শুভ সুচনা করেন।এই আট দলিয় ফুটবল খেলায় যে দুটো দল চূরান্ত পর্যায়ে যায়, সে দুটি দল হল নতুন পাড়া টি গার্ডেন ও প্রধান পাড়া ভার্তীসংঘ।শেষে ট্রাইবেকারে 1-0 গোলে নতুন পাড়া টি গার্ডেন পরাজিত হন।শালকুমার থেকে মনোরঞ্জন রায়ের রিপোর্ট।

