মলয় দে নদীয়া:- অস্বাভাবিক মৃত্যু হল পরিতোষ বিশ্বাস নামে বছরের 33এর এক যুবকের। ঘটনার বিবরণে প্রকাশ রাঘবপুর পানপাড়ার বাসিন্দা পরিতোষ কে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।এরপর তার বাড়ির লোকেরা রানাঘাট থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় পরিতোষ বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পরিতোষ বিশ্বাসের দেহ রানাঘাট মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠান হয়েছে ময়নাতদন্তের জন্য।

