মলয় দে নদীয়া :-প্রদীপের তলায় অন্ধকার !সারাদিন বাড়ি বাড়ি ঘুরে স্বাস্থ্যের খোঁজ নেওয়া আশা কর্মীরাই, দুশ্চিন্তায় তাদের পরিবার নিয়ে! বিও এমএইচ হোক বা আশা কর্মী, তাদের পরিবারের সুরক্ষার জন্য গত 9ই জুন “134 সেকশন হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার 21″নামে সরকারি নির্দেশিকা আজও কার্যকারী হলো না। আর সেই কারণেই আজ পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর তনময় মন্ডলের কাছে একটি ডেপুটেশন জমা দেন চাকদহ বিপিএইচসির স্বাস্থ্যকর্মীরা। তাদের দাবি তাদের পরিবারের 18 ঊর্ধ্বে সকল সদস্যদের অন্যান্য প্রায়োরিটি সেকশন অনুযায়ী ভ্যাক্সিনেশনের সরকারি ব্যবস্থা চালু হোক অতিসত্বর। এক জন স্বাস্থ্য কর্মী হিসেবে সারাদিন রোগীর সংস্পর্শে থাকার পর বাড়িতে এসে অন্য সদস্যদের সংক্রমণের সম্ভাবনা থাকে প্রবল। তাই অনেক আগেই এই নির্দেশ বলবৎ করা উচিত ছিল বলেই মনে করেন তারা।

