নদীয়ার শান্তিপুরে 18 তম রঙ্গপীঠ নাট‍্য মেলার সূচনা লগ্নে, আমন্ত্রণের উদ্দেশ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নগর পরিক্রমা

 

মলয় দে নদীয়া:- 18 তম রঙ্গপুর নাট্যমেলা 2021 উপলক্ষে আজ সকালে কলাকুশলীরা বেরিয়েছিলেন নগরভ্রমনে। সর্বসাধারণের আমন্ত্রণে এক বর্ণাঢ্য পদযাত্রা পরিক্রমা করলো গোটা শান্তিপুর শহর। 17 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল 5:30 থেকে জেলা এবং রাজ্য পেরিয়ে বিখ্যাত নাট্য শিল্পীরা তাদের নাটকের ডালি নিয়ে। আঁধার মনি, দ্যা গিফট, দানসাগর ইচ্ছেডানা, মেঘমল্লার, কন্টাক্ট কিলার, গণশা রে, রাক্ষুসুড়ি তোটা সহ থাকছে রাজ্য তোলপাড় করা নানান থিয়েটার। আজ সন্ধ্যায় উদ্বোধনী নাটক হিসেবে থাকছে পি এল টি কলকাতা
নিবেদিত বিখ্যাত টিনের তলোয়ার। এছাড়াও ঝুমুর গান সহ বিভিন্ন একাঙ্ক এবং দলগত নাটক প্রদর্শনী। ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার এই নাট্যমেলার কিছুটা ব্যয়ভার গ্রহণ করেছেন । রঙ্গপীঠের সদস্যরা জানান, সাধারণ মানুষের চেতনা জাগ্রত করতে এবং অতীতের স্মৃতি -বর্তমানের কৃতকর্ম এবং -ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে নিজের মুখোমুখি দাঁড়ানোর প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে । তা বাদেও, নিজেদের দুঃখ কষ্ট লঘু করে দেখে অন্যের পাশে দাঁড়াতে শেখায় নাটক। অবসাদ ময় জীবনকে করে তোলে রঙিন ।বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে নাটক শেখার আগ্রহ বেড়েছে, ভারত তথা বাংলার বহু প্রাচীন রীতি রক্ষার দায়িত্ববোধ বেড়েছে। বেড়েছে দর্শকের সংখ্যাও। তবে সরকারি বিধি ব্যবস্থা কিছু থাকলেও, আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার প্রয়োজন।